ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করবো : জাতীয় নাগরিক কমিটির আল আমিন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
চলতি ফেব্রুয়ারী মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আমরা দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আশা করি, অতিদ্রুত দলের ঘোষণা দিতে পারবো। এই ফেব্রুয়ারীর মধ্যে রাজনৈতিক দল চলে আসবে।
ফ্যাসিবাদের দোসরদের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশের সুফোল আমরা ততক্ষণ পর্যন্ত ভোগ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদী দলের শক্তি ও তাদের লোকজন থাকবে।
স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আটটি বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।
এর আগে, সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। সেখানে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতৃবৃন্দরা।
জাতীয় বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :