ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে আব্রাহাম হত্যার আসামি গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 29, 2026
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত আব্রাহাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মোবারক মণ্ডলকে (৪৭) ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ ।
বুধবার (২৭ মে) সকালে তাকে বাংলাদেশে আনা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পিবিআই'র অতিরিক্ত আইজি ও নারায়ণগঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, আড়াইহাজার থানার মামলা নং-১৪, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের এ মামলাটি দীর্ঘ তদন্তের পর গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহিদ হোসেন রায়হানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর মধ্য বাড্ডা এলাকা থেকে রুহুল আমিন ওরফে রাব্বি (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্তে জানা যায়, নিহত আব্রাহাম খান ওরফে আলিম খানের (২৭) সঙ্গে রাব্বির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে আব্রাহাম তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এর জের ধরে রাব্বি, তার খালা এবং অন্য সহযোগীরা মিলে হত্যার পরিকল্পনা করে।
পিবিআই সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ২০২৫ নিহত আব্রাহামকে রাজবাড়ীর পাংশা থেকে কৌশলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডেকে আনা হয়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করে মরদেহ শনাক্ত এড়াতে জামাকাপড় খুলে নেওয়া হয় এবং মাথা ও হত্যায় ব্যবহৃত দা ব্যাগে ভরে পাশের খালে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মোবারক মণ্ডল বিদেশ থেকে গোপনে দেশে এসে হত্যাকাণ্ডে অংশ নিয়ে আবার বিদেশে পালিয়ে যান বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে। পরে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারপোলের সহায়তায় কাতারে অবস্থানরত মোবারক মণ্ডলকে গ্রেফতার করা হয়।
গত ২৭ মে সকাল ৬টায় তাকে দেশে আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেন। দুপুরে আদালতে সোপর্দ করলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় আফজালের বালুর মাঠ সংলগ্ন রাস্তার পাশে একটি মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পিবিআইয়ের ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে।
নিহতের বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই জানিয়েছে, মামলার অন্য আসামি রুহুল আমিনের খালা ও অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান আছে।
Box-5 বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :