নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 3, 2026
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আক্তার হোসেনের পরিবারের দাবি, স্থানীয় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পুলিশকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জামাল উদ্দিন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Box-6 বিভাগের আরো খবর
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
বন্দরে নিজ ঘর থেকে ঝুলছিল যুবকের মরদেহ
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
শামীম ওসমান শহরে ঢুকলে হাত-পা ভাঙে দেওয়ার হুঁশিয়ারি দেন টিপু
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :