দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 26, 2026
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের দেওভোগ আখড়ার মোড় জিউস পুকুরপাড় এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয় একই পরিবারের তিনজন।
১১ অক্টোবর ভোরে আহত হওয়ার পর স্বামী মনা আচার্য (৬০) মারা যান। এক সপ্তাহে জীবনের সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেলেন স্ত্রী শিখা রানী।
শোকাহত পরিবারকে শান্তনা দিতে ছুটে যান ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার। এ সময় তিনি মনা আচার্য সৎকারে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে শিখা রানী সৎকারেও পরিবারকে আর্থিক সহায়তা করেন দিদার খন্দকার।
এ বিষয়ে দিদার খন্দকার বলেন, গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একটি পরিবারের স্বামী স্ত্রী মৃত্যু হল। এই ঘটনায় কয়েকজন আহত হলেও তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। স্বজন হারানোর ব্যাথা আমি বুঝি। শারদীয় দূর্গোৎসব চলমানে একটি পরিবারের এমন মৃত্যু সংবাদে শান্তনা দেয়ার ভাষা নেই।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ার মোড় জিউস পুকুরপাড় এলাকায় একটি ভবনে গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে নারী-পুরুষসহ ছয়জন দগ্ধ হন।
তারা হলেন, তিনতলা ভবনের তৃতীয় তলার বাসিন্দা স্বামী মনা আচার্য (৬০) ও স্ত্রী শিখা রানী (৫৫), মনার মা আশা রানী (১০০) স্থানীয় চিকিৎসায় সুস্থ হয়ে ফিরে আসেন।
বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় পাশের একটি বাড়ির বাসিন্দা পুষ্পিতা (১০), ঘরনীতাই (৬) ও নিপা (৩৫) আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
শামীম ওসমান শহরে ঢুকলে হাত-পা ভাঙে দেওয়ার হুঁশিয়ারি দেন টিপু
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
আপনার মতামত লিখুন :