ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 2, 2026
কার্যক্রম নিষিদ্ধ ফতুল্লা থানা শাখার শ্রমিক লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির(৫৫) ও তার বড় ভাই ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাদের ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর বেপাড়ীপাড়াস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান(পিপিএম)'এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম দাপা বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে সহোদর দুই ভাই হুমায়ুন কবির ও হাবিবুর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও
তার বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
একাধিক সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুৃমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের অন্যতম আস্থাভাজন।অপরদিকে বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সাংসদ শামীম ওসমানের অনুসারী ছিলেন। সূত্র মতে,ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে পতন হয় আওয়ামীলীগ সরকারের। সেই সাথে তৃণমূল পর্যায় থেকে শুরু করে দলটির শির্ষ মন্ত্রী, এমপি নেতারা পর্যন্ত আত্নগোপন কর। কিন্ত এই দুই ভাই নিজ বাড়ীতেই অবস্থান করছিলেন। তবে প্রথম কয়েকদিন বাড়ী থেকে বের হতেন না। কয়েক দিন যেতে না যেতেই প্রকাশ্যে আসতে শুরু করেন। হুমায়ুন কবির প্রতিদিন পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন একটি দোকানে দিন এবং রাতে দুই দফায় গড়ে ৭ থেকে ৮ ঘন্টা বসে থাকতে। অপরদিকে হাবিবুর রহমান প্রকাশ্যে চলাফেরা করতো।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুব আলম জানান,গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মাৃমলা সহ বৈষম্য বিরোধী একাধিক মামলা রয়েছে। অপরদিকে হাবিবুর রহমানের বিরুদ্ধও বৈষম্য এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
box 8 বিভাগের আরো খবর
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :