ফিলিস্তিনে মুসলমানদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের ইসলামিক বক্তারা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 22, 2025
ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ ও অসহায় মুসলমানদের ৪৫টি পরিবারকে ১৬ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন বাংলাদেশের ইসলামিক বক্তাদের একটি দল। হোসাইনী সাইবার টিম বাংলাদেশের পক্ষ থেকে এই সহযোগিতা করা হয়েছে বলে তারা জানিয়েছেন।
হোসাইনী সাইবার টিম বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন জেহাদী, মহাসচিব মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরী সহ ২৮ জনের একটি দল সহযোগিতার উদ্দেশ্যে ফিলিস্তিনে গিয়েছেন। তারা এই সংগঠনের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সহযোগিতা করেছেন।
জানা গেছে, গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে ২৮ জনের একদল ইসলামিক বক্তারা মিশরের উদ্দেশ্যে রওনা দেন। পরে সেখান থেকে তারা ফিলিস্তিনে প্রবেশ করে। সেখানে ইসরায়েলী আগ্রাসনে ক্ষতিগ্রস্থ ও অসহায় মুসলিমদের সহযোগিতা করার উদ্দেশ্যে তারা জেরুজালেম সহ চারদিকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। আর যেখানেই অসহায় মুসলিমদের দেখেছেন সেখানেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে হোসাইনী সাইবার টিমের সদস্যরা। বিশেষ করে গাজা থেকে আসা অসহায়দের খুঁজে খুঁজে সহায়তা করা হয়েছে বলে ইসলামিক বক্তারা জানিয়েছেন।
ভিডিও বার্তায় তারা জানিয়েছেন, সহযোগিতা করার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তারা নিজেদের খরচে সেখানে গিয়েছেন। তবে হোসাইনী সাইবার টিম বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের অসহায় ও ক্ষতিগ্রস্থ মুসলিমদের তারা সহযোগিতা করেছেন।
এর আগে, গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপরে মিশর হয়ে তিনি ফিলিস্তিন প্রবেশ করেন। সম্প্রতি তারা ফিলিস্তিনের আল আকসা মসজিদে অবস্থান করেন। এর আগে তিনি মিসরের আলেক জান্দ্রিয়ায় হয়রত দানিয়াল (আ:) ও হয়রত লোকমান (আ:) এর মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি মিসরে নবীজীর দৌহিত্র হয়রত ইমাম হোসাইন (রা:) এর মাজার সহ আরও অনেকের মাজার জিয়ারত করেন।
ধর্ম বিভাগের আরো খবর
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
শামীম ওসমান শহরে ঢুকলে হাত-পা ভাঙে দেওয়ার হুঁশিয়ারি দেন টিপু
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
আপনার মতামত লিখুন :