ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 7, 2025
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শুরু হয়। পরে মিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “ফিলিস্তিনের ভাই-বোনদের উপর ইসরায়েল যে নির্মম গণহত্যা চালাচ্ছে, তা সাম্রাজ্যবাদী আমেরিকার ইশারায় হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “বিশ্ব বিবেক আজ নীরব। আমরা চাই এই বিবেক জেগে উঠুক—ফিলিস্তিনের পক্ষে, ন্যায়ের পক্ষে। এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে বিশ্ব শান্তি বিনষ্ট হবে এবং এর পরিণতি সারা বিশ্বকেই ভুগতে হবে।”
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “যখন আমরা ঈদের আনন্দে মেতে উঠছি, তখন ফিলিস্তিনে বোমার আঘাতে শহীদ হচ্ছেন লক্ষ লক্ষ নারী, পুরুষ ও শিশু। এসময় চুপ করে থাকা যায় না।”
তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন চালিয়ে যাবো। বাংলাদেশের মুসলমানেরা এই অন্যায়ের বিরুদ্ধে কোনো বাধা মানবে না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ প্রমুখ।
ধর্ম বিভাগের আরো খবর
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
আজমেরী ওসমানের সহযোগী আক্তার আটক
-
শামীম ওসমান শহরে ঢুকলে হাত-পা ভাঙে দেওয়ার হুঁশিয়ারি দেন টিপু
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
এমপি দিপু ও কাজী মনির অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
-
কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, গ্রেপ্তার ২
আপনার মতামত লিখুন :