সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মী নিহত
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 14, 2025
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে আদমজী ইপিজেডের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা উভয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। হাসপাতালে নেওয়া অপরজনের নাম রবিন।
নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা উভয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। হাসপাতালে নেওয়া অপরজনের নাম রবিন।
আটককৃত হলেন- ট্রাক চালক আনোয়ার হোসেন (৪০)। তিনি কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে তিন যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা একটি অটোরিকশা ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুইজন ছাত্রদলের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, ইমন আর শুভ ছাত্রদলের কর্মী ছিল। তারা আমার সঙ্গেই রাজনীতি করতো। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা ট্রাকচালকের কঠোর শাস্তির দাবি জানাই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এই ঘটনায় লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক চালকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এই ঘটনায় লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক চালকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :