গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামী আদিল (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়াটারের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিয়া মনি জামালপুর জেলার হালিম মন্ডলের মেয়ে। স্বামীকে নিয়ে সোনারগাঁয়ের র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়াটারে তিনি বসবাস করতেন।
আটককৃত আদিল জামালপুর জেলার বাদশাহ মিয়ার ছেলে। তিনি র্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ রিয়া মনির সাথে এক বছর আগে আদিলের পারিবারিকভাবে বিয়ে হয়। আদিল সোনারগাঁয়ের র্যাংগস ফ্যাক্টরিতে চাকরির (বাবুর্চি) সুবাদে স্ত্রীসহ তিনি আবাসিক কোয়াটারের একটি কক্ষে বসবাস করছিলেন। আজ সকালে হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে হত্যার বিষয়টি টের পায়। নিহতের মাথায় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় নিয়তের স্বামীকে আটক করেছে পুলিশ।
আটককৃত আদিল বলেন, গতকাল রাতে আমরা একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ সকালে নাস্তা খাওয়ার জন্য পরোটা আনতে বলে। পরে দোকান থেকে পরোটা ও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাসায় ফিরে খাটের উপর তার নিথর দেখে পড়ে থাকতে দেখি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) ইমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়: কেন্দ্রীয় যুবদল
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের ক্ষতি না হয় : মামুন মাহমুদ
-
নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন টিপু
-
গ্যাস লিকেজে থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
-
রাজনীতি করার ইচ্ছে নেই, মানবসেবা করতে চান ব্যবসায়ী সোহাগ
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :