নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না : শামসুজ্জামান দুদু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে দেশে চলমান সংকট দূরীভূত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু । বুধবার (৪ জুন) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া বিকল্প নাই।’
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।
ঐক্য বিনষ্ট করা যাবেনা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়।’
মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ প্রমুখ।
মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ প্রমুখ।
রাজনীতি বিভাগের আরো খবর
-
শ্রমিক আন্দোলন শান্ত করতে রাজপথে ছিলেন আজাদ-রিয়াদ-আশা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ চৌধুরী
-
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ
-
প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যার অভিযোগ
-
রূপগঞ্জে পূর্বাচল রিজেন্ট টাউনের বিরুদ্ধে মানববন্ধন
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ
-
অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগ, আহত ১৫
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে প্ররোচনার মামলা, স্বামী কারাগারে
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
আপনার মতামত লিখুন :